নিউজ এডিটর
১৬ নভেম্বর ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

মিনহাজ দিপু, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ​খুলনার কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।​দলীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে, রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রতিকূলতার মুখে পড়েছেন এম এ হাসান। বিএনপির রাজনীতি করার কারণে একাধিক মামলার আসামি হওয়া ছাড়াও তিনি কারাবরণ এবং হামলার শিকার হয়েছেন। তবে এত প্রতিকূলতার পরও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেননি।​রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন এম এ হাসান। করোনাকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, বাঁধ সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর সম্পৃক্ততা রয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দীন জানান, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি বা অনিয়মের কোনো অভিযোগ নেই; তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ।​নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এম এ হাসান বলেন, ‘দলের আদর্শে বিশ্বাস রেখে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। দল যদি দায়িত্ব দেয় এবং জনগণ পাশে থাকে, তবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবা করতে চাই।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST