নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এই হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে। এরপর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে জড়ো করা হয় এবং আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়ার দাবিতে দলবদ্ধ হয়ে থানার দিকে অগ্রসর হয় বিক্ষুব্ধ জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও ছড়া বুলেট নিক্ষেপ করে।​একপর্যায়ে পুলিশের বাধা ভেঙে নেতাকর্মীরা থানায় প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান এবং আটক নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত থেমে থেমে উত্তেজনা ও হামলা চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।​এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

২

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৩

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৪

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৫

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৬

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৭

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৮

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৯

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১০

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

২০

Design & Developed by BD IT HOST