

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাত থেকে রাজধানীর তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ‘করতোয়া’ ভবনে অবস্থিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের এক পর্যায়ে দিবাগত রাত দেড়টার দিকে ওই বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST