
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ বাজারে ব্যাটারীচালিত ইজি বাইক এর চাপায় প্রিতম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।শুক্রবার দুপুর ৩ ঘটিকায় বাদশাগঞ্জ বাজারে গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিতমের বাবা পীযূষ (৩৫) বাদশাগঞ্জ বাজারে একটি সেলুনের দোকান পরিচালনা করেন । প্রিতম পীযুষের একমাত্র ছেলে সন্তান।একমাত্র সন্তানকে হারিয়ে প্রিতমের বাবা-মা পাগল প্রায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় লোকজন ইজি বাইকটি আটক করে। ইজিবাইক চালক পরান মিয়া(২০) পাইকুরাটি ইউনিয়নের বেকইজোড়া গ্রামের অজিদ মিয়ার ছেলে। চালককে বাদশাগঞ্জ বাজারে সেলবরষ আওয়ামী লীগ অফিসে টকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করে। উল্লেখ্য, শিশুটি বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজি বাইকের চাপায় শিশুটি মারা গেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহনের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST