News Editor
১৬ অগাস্ট ২০২৩, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিকুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে প্রাইভেট কার থেকে শামসুজ্জামান নামের একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে খোকসা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তি ঢাকা নারায়ণগঞ্জ জেলার পঞ্চ পুটি থানার নারায়ণগঞ্জ গ্রামের নুরুদ্দিনের ছেলে শামসুজ্জামান (৫৫)। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন গাড়ি চালক।স্থানীয়রা জানান, খোকসা বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দীর্ঘসময় টয়োটা এক্স ফিল্ডার (ঢাকা মেট্রো – গ – ৩১- ৪২৫৭) গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হলে গাড়ির কাছে গিয়ে পিছনের সিটে একজনকে শুয়ে থাকতে দেখেন। বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পর ভিতরের ব্যক্তি সাড়া না দেওয়ায় তারা গাড়ির দরজার লক ভেঙে ডাকাডাকি করেও উঠাতে না পেরে খোকসা থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে থানা পুলিশ মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান নিহত ব্যক্তি একজন গাড়ি চালক ইতিপূর্বেও সে যাত্রী নিয়ে এসে রাতে খোকসা অবস্থান করার পর সকালে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে।খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর কারণ। মরদেহের নিকট থেকে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। এবং ইতিমধ্যে গাড়ির কাগজ দেখে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

১

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৩

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৪

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৫

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৬

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৭

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৮

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৯

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১০

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১১

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১২

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৩

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৪

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৫

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৬

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৭

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৮

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৯

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST