admin
২৩ অক্টোবর ২০২৩, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ ভৈরবে ঢাকাগামী এগারোসিন্ধুর গোধূলীকে কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কা।১৫জনের মরদেহ উদ্ধার।

আশরাফুল ইসলাম রাজন,কিশোরগঞ্জ সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় কিশোরগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ট্রেনের তিনটি বগি দুমড়েমুচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে অসংখ্য হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদদ্দৌলা খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে,ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল।তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর গোধূলী ট্রেনটি ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে।ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকে আহত অবস্থায় পড়ে আছে।১৫ জনের মরদেহ উদ্ধার। বহু হতাহতের শঙ্কা।উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে,ঢাকার সাথে,চট্টগ্রাম, সিলেট,নোয়াখালী ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৩

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৪

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৫

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৬

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৭

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৮

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৯

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১০

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১১

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১২

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৩

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৪

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৫

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৭

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৯

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

২০

Design & Developed by BD IT HOST