admin
১৪ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু

আশরাফুল ইসলাম রাজন,কিশোরগঞ্জ সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নিজ ঘরে তাদের লাশ পাওয়া যায়। ঘটনাটি হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বসুরচর গ্রামের।তিনজন হলেন সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে মোহনার এক বান্ধবী বাড়িতে গিয়ে মোহনাকে ডাকতে গেলে ঘটনাটি জানাজানি হয়।খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা যান ঘটনাস্থলে। সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন জানান, সকাল ১০ টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে তিনি ঘটনা জানতে পারেন।পরে বাড়িতে গিয়ে তিনজনের লাশ দেখতে পান।পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় মোহনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান,ঘরের দরজা খোলা ছিল। সকালে মোহনার বান্ধবী বাড়িটিতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পায়।এরপরই ঘটনাটি জানাজানি হয়। তাদের স্বাভাবিক মৃত্যু হয়নি উল্লেখ করে তিনি জানান,ঘরে ধস্তাধস্তির কোনো আলামত পাওয়া যায়নি।এরপরও আমরা ঘটনাটি হত্যাকাণ্ড বলেই বেশি আশংকা করছি। সিআইডির ফরেনসিক টিমের সংগৃহিত আলামত এবং পোস্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, সন্দেহভাজনদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে। এটি হত্যাকাণ্ড হলে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার আরও জানান, তাসলিমার স্বামী মঞ্জিল মিয়া ২০১৭ সাল থেকে সৌদি আরবে রয়েছেন। এ সময়ের মধ্যে তিনি বাড়িতে এসেছেন মর্মে কেউ বলেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

১

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

২

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৩

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৪

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৫

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৬

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৭

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৮

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৯

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১০

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১১

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১২

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৩

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৪

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৫

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৬

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৭

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৮

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৯

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST