প্রতিনিধি,রাজশাহী(বাঘা)
৪ মার্চ ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় আম বাগান ও ফসলি জমিতে পুকুর খননের হিড়িক প্রশাসন নিরব।

আমবাগান ও ফসলি জমি - ছবি: অভিযোগ বার্তা

রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধাঁরে ও সকালেও আম বাগান উজাড় করে এবং ফসলি জমিতে পুকুর খননে এক শ্রেণীর অসাধু রাজনৈতিক নেতাদের হিড়িক দেখা যাচ্ছে। দিন দিন এসব অবৈধ পুকুর খননকারিদের দৌরাত্নক বৃদ্ধি পাওয়ায় অসহায় হয়ে পরেছে ফসলি জমির মালিকেরা। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গেলে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছে এসব অবৈধ পুকুর খননকারীরা বলে দাবি করছে উপজেলা প্রশাসন। এতে উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে বেগ পেতে হচ্ছে।এছাড়াও তাদের বিরুদ্ধে কেউ কোন নিয়মিত মামলা না করায় অবৈধ পুকুর খননকারিদের আইনের ফাঁকফোঁকড় দিয়ে বের হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাঘা উপজেলার চিন্নিত রাজনৈতিক নেতার সাঙ্গপাঙ্গরা দিন দিন এসব অবৈধ ভাবে আম বাগান কেটে ও ৩ ফসলি জমিতে পুকুর খননকারিদের দৌরাত্ন বৃদ্ধি পাওয়ায় অসহায় হয়ে পরেছে ফসলি জমির মালিকেরা।উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে পুকুর খননের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে বাজুবাঘা, মনিগ্রাম, আড়ানী ও বাউসা ইউনিয়ন। মনিগ্রাম, আড়ানী ও বাসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্ত্যত ৮/১০ টি পুকুর খনন চলমান রয়েছে। এযাবত যতগুলো পুকুর খনন করা হয়েছে তার বেশির ভাগই খনন হয়েছে এই ৩ টি ইউনিয়নে।এভাবে চলতে থাকলে একসময় বাঘা উপজেলায় ফসলি জমির অভাব দেখা দিবে বলে সচেতন মহলেরা জানিয়েছেন। বাধ্য হয়ে ফসলি জমির মালিকেরা পুকুর খনন বন্ধের জন্য উপজেলা প্রশাসন ও বাঘা থানায় লিখিত অভিযোগ দিয়ে থাকেন।রবিবার (৩ মার্চ) বিকেলে উপজেলা মনিগ্রাম বলিহার হিন্দু পাড়া মাঠে ও বাউসা ইউনিয়নের আড়পাড়া বড়বিলে,কামারপড়া মাঠে আম বাগান উজাড় করে এবং ৩ ফসলি ফসলি জমিতে পুকুর খননের ভয়াবহ চিত্র দেখা যায়।কামাড়পাড়ার গ্রামের মাঠে ক্ষতিগ্রস্থ কৃষক রফিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন সমতল উর্বরতা ৩ ফসলি জমিতে পুকুর খনন করা দেখে আমার বুক ফেটে যাচ্ছে।জমির মালিকরা ও কিছু নেতা প্রভাবশালী হওয়াতে আমরা গরীব মানুষ কিছুই করতে পারছি না। তিনি আরও বলেন, আমাদের তিন ফসলি ভুট্টার জমিতে জোড়পূর্বক পুকুর খনন করছে প্রভাবশালী একটি মহল। তাদের বিরুদ্ধে কোন রূপ ব্যবস্থা গ্রহন করা সম্ভব না। ইউএনও স্যারএই পুকুর খনন বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।এবিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, আইন প্রয়োগ করে পুকুর খনন বন্ধ করা যাচ্ছেনা। এর জন্য দরকার জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্ঠা। সবাই সচেতন হলেই পুকুর খনন বন্ধ করা সম্ভব বলে এ কর্মকর্তা জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST