ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। - দৈনিক অভিযোগ বার্তা    
দেলোয়ার হোসাইন মাহদী
২০ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির।

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি শহরের পুনিয়াউট রেলগেইটে ঘটে। এ ঘটনায় ইকরা জাহান ইফতি (৮) নামের তার এক মেয়ে গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম রায়হান মিয়া (৩৫)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাধীন দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়হান মিয়া একটি ব্যবসাজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে তিনি ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেন যোগে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। সেখানে একটি রেস্টুরেন্টে তারা রাতের খাওয়া দাওয়া করেন। পরে রিক্সা দিয়ে পুনিয়াউটের বাসায় যাচ্ছিলেন। এসময় রেলক্রসিংয়ের গেইট খোলা থাকায় রিকশা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ‘নোয়াখালী মেইল’ রিকশাটিকে ধাক্কা দিলে পাশে ছিটকে পড়ে। এতে রায়হান ও তার ইকরা জাহান ইফতি নামের তার এক শিশু সন্তান গুরুতর আহত হলে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রায়হানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার স্ত্রী, আরও এক ছেলে ও মেয়ে অক্ষত আছে । ঘটনার পর রিকশা চালক পালিয়ে যান।

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ওই রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেইটম্যানের বিষয়ে আমরা রিপোর্ট দিব। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST