আওয়ামী লীগ অফিসে মোবাইলের শো-রুম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ নভেম্বর ২০২৪, ৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ অফিসে মোবাইলের শো-রুম

অভিযোগ বার্তা ডেস্কঃ

ভাড়া হয়ে গেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়। সেখানে গড়ে উঠছে একটি মোবাইলের শোরুম। শহরের শহীদ রফিক সড়কে টিনশেড ঘরটি ভেঙে সাড়ে ৮০০ ফুটের একটি দোকান নির্মাণ করেছেন মালিকরা।

সরেজমিনে দেখা যায়, সংস্কারের পর দোকানে পাশে ঝুলছে একটি সাইনবোর্ড। সেখানে লেখা আছে, ‘অফিস/গোডাউন শোরুম ভাড়া দেওয়া হবে’। দোকানটিতে সৌন্দর্যবর্ধনের কাজ করছেন দুজন শ্রমিক। এটা মোবাইলের শোরুম হবে বলে তারা জানান।

জায়গার মালিক দাবি করে শাহ্ আব্দুল রাজ্জাক টিপু সাংবাদিকদের বলেন, জায়গাটি আমার দাদা কলিমউদ্দিন আহমেদের। ১৯৭৬ সালে আমাদের কাছে থেকে মাসে ৬০ টাকার বিনিময়ে ভাড়া নিয়েছিলেন আওয়ামী লীগের এক নেতা। প্রথম দুই-চার মাস ভাড়া দিয়েছেন তিনি। তারপর আর ভাড়া দেননি। তিন বছর আগে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম। এটা জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল ছালামও জানতেন।

পরে ঢাকা থেকে একটা বার্তা আসে অন্য জায়গা দেখে সেখানে অফিস করার। তখন মহিউদ্দিন ভাই বলছিলেন আমাদের একটু সময় দিলে ব্যবস্থা করবো। সরকার পতনের পর ছাত্ররা আওয়ামী লীগ কার্যালয়টা ভেঙে দিলে আমরা বাপ-দাদার সম্পত্তি ফিরে পাই।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় এখন মোবাইলের শোরুম, শহরের বাসিন্দা সাইফুল ইসলাম বিজয় বলেন, এখানে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। এ অফিসে নানা অনুষ্ঠানের কারণে সড়কে সবসময় যানজট লেগে থাকতো। এখন দেখছি এখানে একটি দোকান হচ্ছে।

মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ব্যক্তি মালিকানা ছিল। জোরপূর্বক দীর্ঘদিন দখল করে ভোগ করেছেন তারা। তাদের পতনের পর জায়গার প্রকৃত মালিকরা ফিরে পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST