নিউজ এডিটর
২৩ জুন ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। ভূমি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ পরিদর্শন পরিচালিত হয়। পরিদর্শনকালে কর্মকর্তারা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তারা নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ান সংক্রান্ত সেবা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদানের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা, মতামত ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন বলেন, “সরকার ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন ভূমি অফিসে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না। মানুষ যাতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও মানসম্মত সেবা পায়, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, “ভূমি অফিসে আগত প্রত্যেক নাগরিককে সম্মান ও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি সেবার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি সেবার সম্প্রসারণের ফলে জনগণ এখন আগের তুলনায় অনেক সহজে ও দ্রুত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এ সুবিধা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিদর্শনের সময় স্থানীয় সেবাগ্রহীতারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন ও তদারকির ফলে ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে, অনিয়ম কমবে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্ত পরিবেশে কাঙ্ক্ষিত সেবা পাবেন। স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে প্রশাসনের সরাসরি উপস্থিতি এবং জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST