নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
৩১ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক লাইসেন্সেই চলছে দুই হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে এক লাইসেন্স দিয়ে চলছে দুটি হাসপাতাল। সিভিল সার্জন অফিস অনিয়ম ধরার পর পৃথক লাইসেন্স করার নির্দেশনা দিলেও এভাবেই অনিয়ম করে চলছে চিকিৎসা কার্যক্রম। আলাদা মৌজা ও এলাকা হলেও এক লাইসেন্স দিয়েই চলছে চাঁপাইনবাবগঞ্জ ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল নামের দুটি প্রতিষ্ঠান। জেলা ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ডলারের মালিকানাধীন এই হাসপাতালের কার্যালয় জেলা শহরের পিটিআই মাস্টারপাড়া। কিন্তু সম্প্রতি একই নামে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে আরেকটি হাসপাতাল স্থাপন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেটির নাম দেয়া হয়েছে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল ইউনিট-২। অনুসন্ধানে জানা যায়, সরকারি নিয়মের তোয়াক্কা না করে লাইসেন্স বিহীনভাবে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতাল ইউনিট-২ পরিচালনা করছে। এমনকি গতবছরের ০৫ মে সিভিল সার্জনের একটি দল হাসপাতাল পরিদর্শনে গেলে সেখানে ডিউটি ডাক্তার, নার্স ও পরিচ্ছন্নকর্মী পায়নি। দ্বিতীয় শাখায় বিভিন্ন অপারেশনের জটিল অস্ত্রােপাচার হলেও সেখানে থাকেনা ডিউটি ডাক্তার। তথ্য রয়েছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভিন্ন মৌজায়, ভিন্ন ঠিকানায়, আলদা ভবন, পৃথক হোল্ডিং, এমনকি ভবনের মালিক আলাদা হলেও একই লাইসেন্স দিয়ে চলছে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল নামের দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম। এমনি সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির দ্বিতীয় শাখায় থাকা স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, আয়কর প্রত্যয়ণপত্র, ট্রেড লাইসেন্সে ঠিকানা রয়েছে পিটিআই মাস্টারপাড়া। অথছ হাসপাতালটি অবস্থিত হাসপাতাল মোড়ে। অভিযোগ রয়েছে, ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এমন অনিয়ম করে এক লাইসেন্স ব্যবহার করে দুটি হাসপাতাল পরিচালনা করছেন মাইনুল ইসলাম ডলার। তবে এনিয়ে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি স্বাস্থ্য বিভাগকে। নাম প্রকাশে অনিচ্ছুক সেবাগ্রহীতারা জানান, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল সরকারকে রাজস্ব ফাঁকি দিতেই এমন অনিয়মের আশ্রয় নিয়েছে। এবিষয়ে উপযুক্ত জবাবদিহিতা ও তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, একই নামে দুটি হাসপাতাল পরিচালনা নিয়ম বর্হিভূত। বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এমনকি দুটি প্রতিষ্ঠানের জন্য পৃথক লাইসেন্স তৈরি করার জন্য বলা হয়েছে। তারা জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে আলাদা লাইসেন্সসহ বাকি কাগজপত্র ঠিক করে নিবে। ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম ডলার মুঠোফোনে বলেন, এনিয়ে সরাসরি কথা বললে ভালো হয়। বিষয়টি সিভিল সার্জন অফিস অবগত রয়েছে। রাজশাহীতেও এমন এক লাইসেন্সে দুটি প্রতিষ্ঠান চালানো হয়। তবে সিভিল সার্জন অফিস আমাদেরকে জুলাইয়ে নতুন অর্থবছরে পৃথক লাইসেন্স করার জন্য বলেছিল। সিভিল সার্জনের অনুমতি নিয়েই এমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১০

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১১

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১২

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৩

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৪

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৫

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৬

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৭

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৮

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৯

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

২০

Design & Developed by BD IT HOST