একটি আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ - দৈনিক অভিযোগ বার্তা    
অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি আসনে ৬ বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ

দুর্গাপুর ও পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীসহ ছয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার(২২ ডিসেম্বর) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ আসনে চারজন বিএনপি নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।

এরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিকদলের সভাপতি রুকুনুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল।

এর আগে ২০ ডিসেম্বর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ ছাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ১৮ ডিসেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে এ আসনে প্রার্থীসহ মোট ছয় বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী বলেন, “চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা না হওয়ায় রাজশাহী-৫ আসনে ছয় নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করতে পারেন এমন আশা থেকে সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”

পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান বলেন, “সাধারণ মানুষের প্রত্যাশা থেকেই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চূড়ান্তভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, দলের সবাই তার পক্ষেই কাজ করবেন।”

বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক মুঠোফোনে বলেন, “ দীর্ঘদিন ধরে জেল-জুলুম সহ্য করে দলের হাল ধরে রাখা নেতাদের মধ্য থেকে রাজশাহী-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়নি। বরং জনবিচ্ছিন্ন একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা অসন্তুষ্ট। তিনি আশা করেন, দল জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে চুড়ান্ত মনোনয়ন দেবে। দলকে অবশ্যই নেতাকর্মীদের মনের ভাষা বুঝতে হবে।”

উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১২ জন। গত ৩ নভেম্বর বিএনপি থেকে নজরুল ইসলাম মণ্ডলকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১০

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১১

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৪

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৫

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৬

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১৭

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৮

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৯

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST