কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ নভেম্বর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপক ও পুলিশ।

ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার-চেঁচামেচি শুরু করি। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাইরে থেকে বন্ধ জানালার ছোট ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।’

ব্যাংকটির ব্যবস্থাপক মো. শাহজালাল বলেন, নাইট গার্ড ভেতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বাইরে থেকে কলাপাতা দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করছিল। জানালার ফাঁক দিয়ে ভেতরে ফেলে। টের পেয়ে নৈশপ্রহরী আগুন নিভিয়ে ফেলেছে। কোনো ক্ষতি হয়নি। পেট্রলসহ একটা বোতল পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST