
মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে অধ্যাপক মতিয়ার রহমানের পক্ষে দিনব্যাপী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ই আগষ্ট) ফজর নামাজের পর পৌরসভার চৌগাছা বাস স্ট্যান্ড জামে মসজিদ থেকে আলোচনা ও দোয়ার মধ্যোদিয়ে গনসংযোগের শুভ উদ্বোধন করেন, ঝিনাইদহ ৩ ( কোটচাঁদপুর -মহেশপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। মসজিদ হতে গনসংযোগ শুরু হয়ে কাঁচা বাজার, ঋষি পাড়া, পাল বাড়ী দিয়ে কলেজ বাস স্ট্যান্ড ও বিকালে সবজি বাজার, মাছ বাজার এবং মেইন শহরের গোলাম রসুলের মার্ককেটে এসে শেষ হয়। গনসংযোগে লিফলেট বিতরণ করা হয়। অধ্যাপক মতিয়ার রহমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং ন্যায়, ইনসাফ,দেশ ও জাতি গঠনের প্রতিক দাঁড়ি পাল্লায় ভোট চান।
এরপর মাগরিবের নামাজের পর সলেমানপুর উত্তর পাড়া জামে মসজিদে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কোটচাঁদপুর পৌর মেয়র পদপ্রার্থী (বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক) প্রভাষক শরিফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, শাহাবুদ্দিন শাবু, বাবুল হোসেনসহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের আমীর, সভাপতি ও কর্মীবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST