নিউজ এডিটর
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকাসহ জাহিদুল ইসলাম নামে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল ইসলাম ওই এলাকার চা দোকানি এবং তিনি মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহিদুল ইসলামের শরীর ও তার চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, কলেজ বাসস্ট্যান্ড এলাকায় নিজের চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম ইয়াবা বিক্রি করে আসছিলেন।কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার জানান, গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST