গণভবন থেকে হিন্দন: যেভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, নেপথ্যে যারা ছিলেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ অগাস্ট ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভবন থেকে হিন্দন: যেভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, নেপথ্যে যারা ছিলেন

বিশেষ প্রতিনিধি:
ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর চিত্র। সংশ্লিষ্ট একাধিক সামরিক ও দায়িত্বশীল সূত্রের বরাতে গণমাধ্যমে উঠে এসেছে সেই উদ্ধার অভিযান, ব্যবহৃত বিমান-হেলিকপ্টার এবং এতে দায়িত্ব পালন করা সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তাদের নানা বিবরণ।
​গত ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে হাজার হাজার জনতা গণভবন অভিমুখে রওয়ানা হলে তৈরি হয় চরম নাটকীয় পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যে স্থান ত্যাগের তাগিদ দেওয়া হয়। বাণিজ্য মেলার কাছাকাছি অবতরণ করা বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে কুর্মিটোলা এয়ার বেইজে নিয়ে আসা হয়। রেসকিউ মিশনের এই হেলিকপ্টারটির পাইলট ও কো-পাইলটের দায়িত্বে ছিলেন এয়ার কমোডর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। কুর্মিটোলা যাওয়ার পথে তেজগাঁও বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত বেতার বার্তায় তৎকালীন ঢাকা ট্রাফিক কন্ট্রোলকে জরুরি সামরিক উড্ডয়নের বিষয়টি অবহিত করেন উইং কমান্ডার কানিজ ফাতেমা।
​কুর্মিটোলা বিমানঘাঁটিতে পৌঁছানোর পর তৎকালীন বেস কমান্ডার এয়ার ভাইস মার্শাল এবিএম আউয়াল তাঁদের অভ্যর্থনা জানান। এ সময় এসএসএফ কর্তাদের উপস্থিতিতে উইং কমান্ডার জাকি আনোয়ার তাদের বহরের ১৪টি স্যুটকেস বিমানে তোলার ব্যবস্থা করেন।
​কুর্মিটোলা এয়ার বেইজ থেকে ভারতের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে সামরিক পরিবহন বিমান, যার কলসাইন ছিল ‘AJAX1431’। বিশেষ এই ফ্লাইটটির ককপিটে দায়িত্ব পালন করেন এয়ার কমোডর শামীম রেজা এবং উইং কমান্ডার মাহফুজ। নিরাপদে সীমান্ত পার হওয়ার উদ্দেশ্যে গ্রহণ করা হয় বিশেষ সামরিক কৌশল। যাত্রার শুরুতে বিমানের ‘ট্রান্সপন্ডার’ বন্ধ রাখা হয় এবং প্রচলিত আকাশপথ এড়িয়ে কিছুটা ঘুরে ফ্লাইটটি পরিচালনা করা হয়, যাতে সীমান্ত পৌঁছানোর আগ পর্যন্ত আকাশপথের নজরদারিতে বিমানটি শনাক্ত করা না যায়।
​ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে ফ্লাইটটি তাদের ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ স্থাপন করে এবং অবশেষে বিকালের দিকে দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে নিরাপদে অবতরণ করে। বিমানটি অবতরণের পর সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। পরবর্তীতে প্রয়োজনীয় রিফুয়েলিং শেষে ক্রু ও সামরিক সদস্যদের নিয়ে সি-১৩০ বিমানটি ঢাকায় ফিরে আসে।

সুএ- হিন্দুস্হান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের দুই বছর: সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়? ​

গরু চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা গণধোলাইয়ের শিকার, কারাগারে প্রেরণ

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গুলশানে আটক

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার তীব্র ক্ষোভ প্রকাশ

ইসরায়েলপন্থিরা ৬০ মিলিয়ন ডলার খরচ করেও হারাতে পারলো না

জামায়াতের সাবেক আমীর সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগে আটক

গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা

গণভবন থেকে হিন্দন: যেভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, নেপথ্যে যারা ছিলেন

জাফলংয়ে অবৈধ ড্রেজারে বালু লুটপাট: হুমকির মুখে শতবছরের প্রাচীন মন্দির ও শ্মশান ঘাট, ক্ষুব্ধ এলাকাবাসী

১০

দুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১১

আড়িয়াল বিলের দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকির আশঙ্কা

১২

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের

১৩

আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য

১৪

কমলা গাছ কাটা সেই রেঞ্জ কর্মকর্তাকে বদলি

১৫

টিকটক থেকে বিয়ে, অতঃপর বিচ্ছেদ: শিশুসন্তান জুঁইয়ের কাছে, তবে ছাড়তে হবে সোশ্যাল মিডিয়া

১৬

বিএসটিআই-এর সতর্কতা: ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে মিলেছে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পারদ

১৭

মন্ত্রিসভায় রদবদলের আভাস: আলোচনায় একাধিক নতুন মুখ ও শরিক দলের নেতারা

১৮

সীমান্ত থেকে প্রায় ৯৫ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

১৯

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম-সেবা’র যোগদান

২০

Design & Developed by BD IT HOST