গাড়ী চুরির মামলায় পুলিশের এসআই রিমান্ডে - দৈনিক অভিযোগ বার্তা    
মাগুরা থেকেঃ মোঃ ইসরাফিল হোসেন
৬ জুন ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ী চুরির মামলায় পুলিশের এসআই রিমান্ডে

মাগুরায় প্রাইভেট কার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উৎপল কুমার দাস নামে এক এসআইকে রিমান্ডে নেওয়া হয়েছে।তিনি মাদারীপুর হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।

বুধবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রিয়াজ হোসেন। তিনি প্রাইভেট কারটি গত বছরের ৭ অক্টোবর মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি সালেহা এলপিজি পাম্পে রেখে বাড়িতে যান। কিন্তু পরদিন সকালে তিনি সেখানে প্রাইভেট কারটি না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে গত ১ জুন বাদী ঢাকায় অবস্থানকালে জানতে পারেন তার গাড়িটি যশোর কোতোয়ালি থানার লেবুতলার একটি গ্যারেজে আছে। তখন বাদী ঢাকা থেকে সেখানে তার লোকজনকে পাঠালে উৎপল গাড়িটি নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি তাদের দেখে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন।

এরই এক পর্যায়ে বাদীর লোকজন বিকাল ৬টার দিকে শালিখার সীমাখালী বাজারে এসে গাড়িটি আটক করতে সক্ষম হয়। পাশাপাশি গাড়িসহ উৎপলকে শালিখা থানায় হস্তান্তর করে। এ ঘটনার পর উৎপল ও অজ্ঞাতদের নামে মামলা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST