জাফলং সীমান্তে চোরাচালান জেলা ডিবি ও থানার লাইনম্যান সামছুল ও মান্নানের নিয়ন্ত্রনে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ নভেম্বর ২০২৪, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলং সীমান্তে চোরাচালান জেলা ডিবি ও থানার লাইনম্যান সামছুল ও মান্নানের নিয়ন্ত্রনে

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা জাফলং জিরো পয়েন্ট সিঁড়িরঘাট ও সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে দেদারসে আসছে ভারতীয় অবৈধ পণ্য সামগ্রী বাংলাদেশ, ভারতীয় চোরাকারবারীদের কাছ থেকে জেলা ডিবি ও থানা পুলিশের নামে চাঁদাবাজি অভিযোগ রয়েছে লাইনম্যান সামছুল ও মান্নান মেম্বার সহ কয়েক জনের বিরুদ্ধে। লাইনম্যান সামছুল এক সময় ছিল থানা পুলিশের ।

দীর্ঘদিন সোর্স হিসেবে কাজ করে সীমান্তের এক স্মাগলার জনৈক মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে নিজেই জড়িয়ে পড়ে চোরাচালান ব্যবসার। পুলিশের সাথে সম্পর্ক থাকায় সেই সুযোগে হয়ে যায় পুলিশের লাইনম্যান। শেষমেশ সামছুল সীমান্তের স্মাগলার ঐ মহিলাকে বিয়ে কর্ েচোরাচালানের লাইন পাকাপোক্ত করে নেয়। বিগত সরকারের শাসন আমলে সামছুল ছিলো ব্যাপরোয়া কারণ, তার পরিবারের সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। কারণ তার বড় ভাই ও মামা ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বড় নেতা। তাই তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পর্যন্ত পায়নি। থানা পুলিশ ছিলো তার কাছে অসহায়। চোরাকারবারি সামছুলের বিরুদ্ধে রয়েছে নাশকতার দুটি মামলা। এসব মামলায় পুলিশের খাতা সে পালাতক। কিন্তু রাত হলেই থানার ওসির সাথে বৈঠকে বসে সামছুল, মান্নানসহ চোরাকারবারিরা।

এদিকে সামছুলের মতো আরেক ক্ষমতারধর চোরাকারবারী হলো ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য মান্নান। সীমান্ত এলাকার গুচ্ছগ্রামে বাড়ি হওয়ায় সে নিজেই জড়িয়ে পড়েছে চোরাকারবারে। এখন চোরাচালান ব্যবসার পাশাপাশি নিজেই জেলা ডিবি ও থানা পুলিশের লাইনম্যান হয়ে উঠেছেন। মান্নান মেম্বার প্রায়ই হুমকিদেন আমি ইউনিয়ন পরিষদের সদস্য, তাই আমাকে পুলিশ লাইন না দিয়ে কিছু করার নেই। মান্নান জনপ্রতিনিধি হয়ে নিজেই চোরাচালান নিয়ন্ত্রণ করতে গড়ে তুলেছেন নিজস্ব একটি সিন্ডিকেট, তার দলে রয়েছেন প্রায় ৩০ জনের মতো সদস্য।
এদিকে সীমান্তের চোরাচালান প্রতিরোধে সিলেট রেঞ্জ ডিআইজির মিটিং এরপর বিভাগীয় কমিশনার সম্প্রতি মিটিংয়ে বসেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষ। সেখানে সীমান্তের চোরাচালান প্রতিরোধে নেওয়া হয় জরুরি নানা রকম সিদ্ধান্ত। ঐদিন রাতেই চোরাকারবারিদের নিয়ে থানায় বৈঠকে বসেন থানার ওসি সরকার তোফায়েল। রাত ৩টা পর্যন্ত চলে থানার ওসির সাথে চোরাকারবারিদের বৈঠক। সেখানে উপস্তিত ছিলেন স্থানীয় বিএনপির কিছু বির্তকৃত নেতা। মাসিক না কমিশন নিয়ে কোন সিদ্ধান্তের পৌঁছাতে না পারায় সামছুল ও মান্নানের কাছেই রয়ে যায় চোরাচালানের লাইন।
এদিকে চোরাচালান বন্ধ করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের বৈঠক আর থানায় ওসির নেতৃত্বে বসছে চোরাকারবারিদের বৈঠক। তাহলে কিভাবে সীমান্তের চোরাচালান বন্ধ হবে ? সেই প্রশ্ন সচেতন মহলের মাঝে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার জহুর লাল এর ব্যবহৃত মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি এলাকায় নতুন এেেসছি, এখানে কাউকে তেমন চিনিনা। চোরাচালান বন্ধ করতে পুলিশ তৎপর রয়েছে। সামছুল ও মান্নান মেম্বার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবো। কেউ পুলিশের নামে চাঁদাবাজি করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
তবে আরেকটি সূত্র নিশ্চিত করেছে সামছুল ও মান্নানের সাথে মামার দোকানে বসছেন জহুর লাল। কিন্তু সেনাবাহিনীর টহল জোরদার থাকায় তেমন একটা সুযোগ করতে পারছেন না চোরাকারবারিরা।

এদিকে সীমান্তের একাধিক চোরাকারবারীর সাথে পরিচয় গোপন করে, আলাপকালে তারা জানান, স্থানীয় বিট অফিসার জহুর লালকে ম্যানেজ করে সময় সুযোগ-বুঝে আমরা ভারতীয় চিনিসহ পন্য নিয়ে আসছি। পুলিশের চাঁদার পরিমান বেড়ে যাওয়ায় লাভটা একটু কম হচ্ছে। পুলিশ ও জেলা ডিবি ওসি (উত্তর) এর লাইনের টাকা মান্নান মেম্বার ও সামছুল নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST