জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ অগাস্ট ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

বিশেষ প্রতিনিধি, জৈন্তাপুর (সিলেট): সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা ও নিজস্ব আধিপত্য ধরে রাখার গুরুতর অভিযোগ উঠেছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ‘ডেভিল’ জালালের বিরুদ্ধে। সীমান্ত সংলগ্ন রিসোর্টকে কেন্দ্র করে পলাতক নেতাকর্মীদের আশ্রয়, ভারত পারাপার এবং চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ী সীমান্ত সংলগ্ন এলাকায় জালালের নিজ বাড়ি। সীমান্ত ঘেঁষে থাকা তার ভাতিজার পরিচালিত একটি রিসোর্টকে মূল আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের এই রিসোর্টে নিরাপদ আশ্রয় দেওয়া হয় এবং রাতের আঁধারে সীমান্ত পারাপারে সহযোগিতা করা হয়। একই সাথে ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান লাইন বজায় রাখতেও রিসোর্ট ও সীমান্ত সংলগ্ন অবস্থানকে ব্যবহার করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, স্থানীয় রাজনীতিতে নিজের একক প্রভাব বজায় রাখতে ও বলয় শক্ত করতে বিভিন্ন অবৈধ উপায়ে অর্জিত অর্থ ব্যয় করছেন এই রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে বলে সুএে জানা গেছে তারপরও ডেভিল জালাল প্রশাসনের নাকের ডগায় চলাফেরা করছে। এছাড়া তামাবিল স্থলবন্দরেও বিভিন্ন ধরনের অবৈধ সিন্ডিকেটের সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। জালাল ও তার অনুসারীদের নানামুখী অপতৎপরতায় জৈন্তাপুর সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

ব্যবস্থা গ্রহণের দাবি সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ পারাপারের এই নেটওয়ার্ক ভেঙে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-র দ্রুগতি ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১০

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১১

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১২

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১৩

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১৪

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১৫

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

১৬

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

১৭

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৮

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১৯

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

২০

Design & Developed by BD IT HOST