নিউজ এডিটর
৩০ জুলাই ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ : দুর্নীতির মামলায় গ্রেফতার সাবেক এমপি দুর্জয়

অভিযোগ বার্তা ডেস্কঃমানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এখন দুর্নীতির অভিযোগে কারাগারে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।দুদকের তদন্তে উঠে এসেছে দুর্জয় ক্ষমতায় থাকাকালীন ১১ কোটি ২১ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।এছাড়াও, তার এবং তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নামে ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে।বিশেষভাবে অভিযোগ করা হয়েছে, তিনি মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। গত ৩ জুলাই রাতে ডিবি পুলিশ তাকে ঢাকার লালমাটিয়ায় নিজ বাসা থেকে গ্রেফতার করে।বর্তমানে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি। তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাবও দুদক কর্তৃক তলব করা হয়েছে এবং দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর এবং দৌলতপুর থানায় আরও দুটি ফৌজদারি মামলা রয়েছে। একটি মামলা দায়ের করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাদিকুল ইসলাম রাব্বি।২০০১ সালে দেশের ক্রিকেট ইতিহাসে যাত্রা শুরু করেছিলেন অধিনায়ক হিসেবে। এরপর রাজনীতিতে সক্রিয় হয়ে দুই দফা সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু এখন তার নামই দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৩

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৪

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৫

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৬

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৭

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৮

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৯

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১০

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১১

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১২

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৩

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৪

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৫

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৭

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৯

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

২০

Design & Developed by BD IT HOST