নিউজ এডিটর
৫ জুন ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

মোঃ রমজান আলীঃঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে একজন গণধোলাইয়ের পর মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে। ঘটনার পর সদর থানায় শিশুটির মা সীমা খাতুন বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিল্লাল ঝিনুক মালা আবাসন প্রকল্পে ৭ দিন আগে একটি ঘর ভাড়া নেয়। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভুক্তভোগী শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখান তিনি। একপর্যায়ে শিশুটির হাতে দশ টাকা দিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করে।পরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে মারাত্মক আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, যৌন নিপীড়নের দায়ে একজনকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।তার বিরুদ্ধে ভুক্তভোগীর মা একটি মামলা দায়ের করেছে। এছাড়া হত্যার ঘটনায় সঠিক তদন্ত করে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

২

মদ পান করে ১৯ জনের মৃত্যু

৩

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

৪

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৫

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৬

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৭

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৮

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৯

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১০

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১১

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১২

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১৩

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১৪

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৫

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৬

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৭

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৮

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৯

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

২০

Design & Developed by BD IT HOST