ডাকাতের হামলায় ২ পুলিশ আহত, পালানোর সময় গাড়ি চাপায় পা বিচ্ছিন্ন ডাকাতের - দৈনিক অভিযোগ বার্তা    
অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকাতের হামলায় ২ পুলিশ আহত, পালানোর সময় গাড়ি চাপায় পা বিচ্ছিন্ন ডাকাতের

ডাকাতের হামলায় আহত দুই পুলিশ সদস্য -ছবি: সংগ্রহীত

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের একটি টহল দলের ওপর হামলা চালায় ডাকাতেরা। তখন রাম দার কোপে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। পরবর্তীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় চলন্ত গাড়ির চাপায় পা বিচ্ছিন্ন হয় ডাকাত দলের এক সদস্যের।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙা গ্রামের হাসিখালি ব্রিজে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। তাঁরা দুজনই শ্রীপুর থানায় কর্মরত।

পা বিচ্ছিন্ন ব্যক্তি হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া (২৭)। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার উপপরিদর্শক এনায়েত কবির বলেন, সহকারী উপপরিদর্শক আলিমের নেতৃত্বে মাওনা ইউনিয়নে টহল ডিউটিতে ছিলেন চার পুলিশ সদস্য। রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদে জানতে পারেন হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছে। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে তারা রাম দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে গুরুতর আহত করে।

তিনি আরও বলেন পুলিশের অনন্য সদস্যরা ধাওয়া দিলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত পুলিশ সদস্য এবং ডাকাতকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারাহ বিনতে ফারুক বলেন, আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ডিউটি চলাকালে পুলিশের ওপর ডাকাত দলের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহত অবস্থায় দুজন পুলিশ সদস্য এবং দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে আহত এক ডাকাতকে এনে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

১০

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

১১

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

১২

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১৩

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১৪

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১৫

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৬

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৭

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১৮

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৯

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

২০

Design & Developed by BD IT HOST