নিউজ এডিটর
১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেল না দেয়ায় কোটচাঁদপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্কঃকোটর্চাঁদপুরে চাহিদামত তেল না দেয়ায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে।গতকাল রাতে উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত মোস্তফা (৪৩) ঐ এলাকারই বাসিন্দা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। ​ ​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,গতকাল রাত ২টার সময় সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্না গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে গিয়ে ২ হাজার টাকার তেল দাবি করেন।তবে স্টেশনে তেলের সীমাবদ্ধতা থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার তেল দিতে রাজি হন।এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। ​ ​পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় মোস্তফা যখন নিজ বাড়ি থেকে পাম্পে ডিউটি করার উদ্দেশ্যে বের হন, তখন পথিমধ্যে ওত পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মোস্তফাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। ​ ​এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান,ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।তিনি আরও জানান:লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।​এদিকে,তুচ্ছ ঘটনায় একজন দায়িত্বশীল ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।তারা দ্রুত অভিযুক্ত জাহাঙ্গীর গাজীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১০

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১১

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১২

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৩

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৪

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৫

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৬

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৭

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৯

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

২০

Design & Developed by BD IT HOST