দুর্গাপুরে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৯ মার্চ ২০২৩, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে ২ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার করেছে থানার পুলিশ। গত মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৪০ কেজিরও বেশি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয় সুত্রে জানাযায়, দুপুরে গোপালপুর গ্রামের রাশেদুল মাষ্টারের জমিতে পুকুর খননের কাজ চলছিল। ভেকু মেশিন দিয়ে পুকুর খননের একপর্যায়ে মাটির নিচ থেকে মূর্তিটি উঠে আসে। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা ধারনা করছেন, পূর্বে এই এলাকায় প্রাচীন জমিদারদের বসবাস ছিল। এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে। ওসি নাজমুল হক বলেন, ধারনা করা হচ্ছে এটি অনেক প্রাচীন ও পাথরের তৈরি মূর্তি। তবে মূর্তিটি কত কেজি এখনো ওজন দেওয়া হয়নি। ধারনা করা হচ্ছে ৪০ কেজি বা তারও বেশি ওজন হবে। আমরা এই মূর্তিটি হস্তান্তরের জন্য প্রতœতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারাই পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, প্রথমে ঐ এলাকা থেকে মূর্তি উদ্ধারের খবর পাই। পরে আমি নিজে ও থানার ওসি সহ মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসি। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। নিয়ম মাফিক মূল্যবান মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

১০

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

১১

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

১২

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

১৩

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

১৪

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

১৫

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

১৬

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

১৭

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

১৮

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

১৯

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

২০

Design & Developed by BD IT HOST