দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিএনপি নেতার বাঁধা, কৃষকদের মানববন্ধন  - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৫:০১
ইফতারের সময়: ৬:০৫
admin
২১ মার্চ ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিএনপি নেতার বাঁধা, কৃষকদের মানববন্ধন 

দোয়ারাবাজার প্রতিনিধি:

দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীর বাম তীরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে এক বিএনপি নেতার বাঁধা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করছেন উপকারভোগী কৃষকরা।

 

সোমবার বিকেলে উপজেলার রাখাল কান্দি গ্রামে মানববন্ধন পালনকালে কৃষকরা বলেন, চিলাই নদীর বেড়িবাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছরের মতো এবারও বাঁধ নির্মাণ করা হয়েছে। নিজে পিআইসি না হতে পেরে শুরু থেকে বাঁধ নির্মাণে নানাভাবে বাধাগ্রস্ত করে আসছেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য হোসেন আলী।

রাখাল কান্দি গ্রামের কৃষক আব্দুল মালেক (কাজি) বলেন, চিলাই নদীর (চলতি নদী) বেড়িবাঁধ অত্যন্ত প্রয়োজনীয় একটি বাঁধ। বাঁধ নির্মাণে পিআইসি বঞ্চিত হয়ে এক বিএনপি নেতা বিভিন্নভাবে বাঁধা দিয়ে আসছেন।

বীরমুক্তিযোদ্ধা ফজি মিয়া বলেন, সরকারের উন্নয়ন কাজে বিঘ্ন ঘটাতে বিএনপি নেতা হোসেন আলী ও তার দলের লোকজন বাঁধা দিয়ে আসছেন। এই বাঁধের কারণে এই অঞ্চলের বোরো ফসল পাহাড়ি ঢল থেকে রক্ষা পায়।

৭২ নম্বর পিআইসি’র সভাপতি কৃষক জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আবুল কালাম বলেন, বিএনপি নেতা হোসেন আলী মেম্বার কাজ বঞ্চিত হয়ে শুরু থেকে বিরোধীতা করে আসছেন। বিভিন্নভাবে আমাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছেন।

৭১ নম্বর পিআইসির সভাপতি রুস্তম আলী বলেন, বিএনপি নেতা হোসেন আলী মেম্বার আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা না দেওয়ায় তিনি এখন বাঁধের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক ফরিদ আলী, সিরাজ আলী, লোকমান মিয়া, আমীর হোসেন, আব্দুছ সালাম, রিপন মিয়া, বারেক মিয়া, সিরাজ উদ্দিন, কামাল মিয়া, ফুল মিয়া, আক্কাস আলী, নজরুল মিয়া, লাল মিয়া, গেদা মিয়া, আবুল হোসেন, রমাই মিয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগ

ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য

ঈদযাত্রায় নন-এসি কোচে ২৫% দাঁড়িয়ে টিকিট বহাল, কড়াকড়ি নির্দেশ রেলমন্ত্রীর

এশিয়ান কাপ অভিষেকে দুর্দান্ত লড়াইয়ের পরও বাংলাদেশের হার

ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার-২০২৫” অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অভিযানে মান্দায় অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আকাশসীমা বন্ধের ভিতরে ফিরলও ব্রিটিশ ক্রুরা

রাস্ট্রীয় মর্যদায় আ. লীগের সাবেক এমপি জোয়াহেরের জানাজা অনুষ্ঠিত

১০

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

১১

জনগণের রায়ে নির্বাচিত তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি মুন্নী আক্তারের পদ পুনর্বহালের আবেদন

১২

সদ্য সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে নাজেহাল করার অভিযোগ

১৩

পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৪

দেশে ফিরলেও খোঁজ মিলছে না আলভীর, গ্রেফতার অভিযানে পুলিশ

১৫

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

এলপি গ্যাসের দাম নির্ধারণ

১৭

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী মৃত্যু

১৮

মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ: এলাকাজুড়ে আনন্দ-উৎসব

১৯

কালুপাড়া বাসীর দাবি: পৌর মেয়র হিসেবে দেখতে চাই শহিদুল হক মানিককে

২০

Design & Developed by BD IT HOST