দৌলতপুরে জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত।

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা নির্ধারন করতে দৌলতপুরে বিএনপির বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে বৃহস্পতিবার উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০ থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে এ সভা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌছে দেয়া, আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে করনীয় নির্ধারন, বিএনপি ধানের শীষে ভোট চাওয়া এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কর্মকৌশল নির্ধারন ও বাস্তবায়নের পরিকল্পনা নির্ধারন করা হয়।

সভায় বিএনপির উপজেল, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা বলেন, বিগত ১৭ বছর ধরে ফ্যাসিষ্টদের দু:শ্বাসনে বিএনপি নেতাকর্মী নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। মামলা হামলার পাশাপাশি এলাকা ছাড়া হয়েছেন শত শত বিএনপি নেতাকর্মী। বিএনপির ওই দুর্দিনে অসহায় এসব নেতাকর্মীর একমাত্র কান্ডারী ছিলেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। নেতাকর্মীদের জামিন থেকে শুরু করে দলীয় কার্যক্রম শক্ত হাতে পরিচালনা করে দৌলতপুরকে বিএনপির ঘাটিতে পরিচালনা করেছেন তিনি।

নেতারা বলেন, বিএনপির হাল ধরে রাখা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার উপর তারা আস্থা রাখতে চান। আগামী নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চান দৌলতপুর বিএনপির নেতাকর্মীরা। আগামী নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ধানের শীষের প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী করা হবে বলেও জানান তৃণমুলের এসব নেতারা।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করীম বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহসেমদ বাচ্চু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ উপজেলার ১৪ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বিএনপির নেতারা আগামী নির্বাচন উপলক্ষে করনীয় বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কর্মী সভায় দৌলতপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙগ সংগঠনের নেতাদের আমন্ত্রন জানানো হয়েছে। সভায় উপজেলা বিএনপির কান্ডারী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষে চোট চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় আমারা সকল স্তরের নেতারা আজ থেকেই কাজ শুরু করা হবে এবং আগামী সংসদ নির্বাচনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপিকে দৌলতপুরের আসন উপহার দেয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, তৃণমুল নেতাদের মতামতের ভিত্তিতে কর্মীসভার মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের নিয়ে কর্মপরিকল্পনা গ্রহন এবং ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এ কারণে দৌলতপুর উপজেলা বিএনপি ৩ টীম কাজ করবে। আমরা বিশ্বাস করি বিগত সময়ের মতই এবারও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশ নায়ক তারেক রহমানকে এ আসন উপহার দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST