নিউজ এডিটর
১৯ অগাস্ট ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান, ময়মনসিংহ থেকেঃনজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ক্রীড়া এবং কালচারাল বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহী এবং উৎসাহী। নজরুল বর্ষকে সামনে রেখে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক কার্যক্রমগুলো প্রতিনিয়ত চালু রাখতে হবে। দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিগুলোতে নিয়মিত নানারকম অনুষ্ঠানের আয়োজন করা উচিত।উপদেষ্টা আরো বলেন, প্রধানমন্ত্রী চান দৃশ্যমান কর্মকান্ড। দেশের স্কুলগুলোতে যেন নজরুল সংস্কৃতির চর্চা করা হয়। নজরুলের মত উদার, মধ্যপন্থী মানুষ খুব বেশি নেই। নজরুলকে সামনে নিয়ে আসা, নজরুলের চিন্তা, কর্মকে সামনে নিয়ে আসার লক্ষ্য নিয়ে এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনার ব্যাপারে উপদেষ্টা অভিমত ব্যক্ত করেন। দেশের কালচারাল সেক্টরকে এগিয়ে নিতে প্রশাসনকেও সবরকম সহায়তা করতে বলেন। উপদেষ্টা প্রতিভাবান, সম্ভাবনাময় শিশু-কিশোরদের রাষ্ট্রীয়, সামাজিক সহায়তার মধ্য দিয়ে এগিয়ে নিতে বলেন। এক্ষেত্রে সরকারের পাশাপাশি দেশের সকল নাগরিকদের সহায়তার হাত বাড়াতে আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চল সাংস্কৃতিক দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ। প্রতিযোগিতায় এ অঞ্চল যেন প্রত্যাশিত ভালো ফলাফল নিয়ে আসতে পারে, সে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।পরে উপদেষ্টা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে বিভাগের চার জেলা প্রশাসকগণ, জেলা তথ্য অফিসারগণ ও আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST