admin
৬ ফেব্রুয়ারী ২০২৩, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে দু’সন্তানের জননীকে গলা কেটে হত্যা

এস এম মিলন স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় দু’সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত শেফালী বেগম ওরফে আন্না (৫০) জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের আলিম শেখের স্ত্রী। পুলিশ সোমবার বেলা ১১ টার সময় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য দূর্বৃত্তরা এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে এলাকাবাসী ও স্বজনদের ধারণা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দু’সন্তানের জননী শেফালী বেগম তার মাদ্রাসা পড়–য়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার দেওয়ার জন্য জা পারুল বেগম সাথে নিয়ে রবিবার রাত ৮ টার দিকে পাশ^বর্তী মাদ্রাসা খাদিজাতুল কোবরা কওমী মাদ্রাসায় যায়। শেফালী ও তার জা পারুল বেগম সেখান থেকে বাড়ি ফিরে এসে রাতের খাবার শেষে যার যার বাড়িতে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে শেফালী ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয় এবং এক পর্যায়ে জা পারুল বেগম ঘরের পেছনের দরজার ছিটকানি বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শেফালীর রক্তাক্ত দেহ দেখতে পান। খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বঠি ও সোনার গহনার ৫টি খালি বক্স জব্দ করেছে। উল্লেখ্য যে, নিহত শেফালী বেগমের স্বামী জাহাজে কর্মরত, বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। একমাত্র ছেলে মেহেদী হাসান বিসিএস মৌখিক পরীক্ষার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ (৪৮) অভিযোগ করে বলেন, ‘টাকা ও সোনার জন্য আমার ভাবীকে খুন করা হয়েছে, আমরা এ নৃশংস হত্যাকান্ডের বিচার চাই ’। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে জোর তদন্ত চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১০

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১১

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১২

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৩

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৪

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৫

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৬

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১৭

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৮

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৯

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST