নিউজ এডিটর
২৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

মোঃ রাসেল রানা,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশন থেকে চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা দুই শিশুকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ। জানা যায়, জামালপুর কমিউটার ট্রেনে করে দুই শিশু নরুন্দি রেলস্টেশনে আসে। এরপর তারা সারাদিন রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে থাকে। সন্ধ্যার দিকে বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে নরুন্দি বাগানবাড়ী এলাকার মোঃ এমদাদুল হক বিষয়টি সাংবাদিক মোঃ রাসেল রানাকে ফোনে অবগত করেন। খবর পেয়ে সাংবাদিক মোঃ রাসেল রানা দ্রুত নরুন্দি রেলস্টেশনে গিয়ে শিশু দুটির সঙ্গে কথা বলেন। পরে তাদের নিয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রে যান এবং বিষয়টি তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রুহুল আমিনকে জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু দুটি নিজেদের নাম-পরিচয় সম্পর্কে ভুল তথ্য দেয়। পরে তাদের পরনের ময়লা ও অপরিচ্ছন্ন কাপড় দেখে মানবিক দিক বিবেচনায় তাদের গোসলের ব্যবস্থা করা হয়। এরপর সাংবাদিক মোঃ রাসেল রানা ও ইতালি প্রবাসী মোঃ এমদাদুল হকের সহযোগিতায় শিশু দুটির জন্য নতুন পোশাক ও জুতার ব্যবস্থা করা হয়। একপর্যায়ে শিশু দুটি তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করে। তারা হলো— মোঃ সেলিম (১৩), পিতা জাফর আলম, মাতা নুর বেগম এবং মোঃ আয়াজ (১১), পিতা শাহ আলম, মাতা নুর বেগম। তারা চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্প থেকে চলে এসেছে বলে জানায়। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রুহুল আমিন শিশু দুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের মা-বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং পরিচয় নিশ্চিত করেন। আজ সেলিমের মা ও আয়াজের বাবা নরুন্দি তদন্ত কেন্দ্রে এসে তাদের সন্তানদের ফিরে পান। পরবর্তীতে আইনগত সকল কার্যক্রম সম্পন্ন করে নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই মোঃ রুহুল আমিন শিশু দুটিকে তাদের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। স্থানীয়দের সচেতনতা, সাংবাদিকের তাৎক্ষণিক উদ্যোগ এবং পুলিশের মানবিক ও দায়িত্বশীল ভূমিকায় হারিয়ে যাওয়া দুই শিশু নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST