নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ এপ্রিল ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে আলোচিত স্কুলছাত্র গাজী দিল হোসেন নীরব হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর রোববার (২৬ এপ্রিল) উপজেলার উত্তর কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত আসামি মো. রুমান (১৫) উত্তর কামারগাঁও এলাকার হাফিজুর রহমান সুমনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি শ্রীনগরের কামারগাঁও এলাকায় ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে খুন হন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী গাজী দিল হোসেন নীরব (১৬)। তিনি কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিলেন।

‎ঘটনার আগের দিন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় নীরব প্রতিবাদ জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে তারা সেখান থেকে চলে গেলেও বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে।

‎এর ধারাবাহিকতায় পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে কামারগাঁও চৌধুরীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীরবের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, একদল যুবক তাকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

‎গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত নীরবের বাড়ি চাঁদপুর জেলায় হলেও বাবার মৃত্যুর পর মা ও ছোট ভাইকে নিয়ে তিনি মামার বাড়ি শ্রীনগরের কামারগাঁও গ্রামে বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে নীরব ছিলেন বড়।

‎ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে পুলিশ একাধিক আসামিকে গ্রেপ্তার করে। তবে রুমান দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।‎অবশেষে রোববার শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST