
মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও আমগাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুণ্ডু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। তিনি ১০১ জন উপকারভোগীর মাঝে মোট ৩৫ লাখ ৩০ হাজার টাকার ঋণের চেক এবং ২০০টি আমগাছের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালিদ সাইফুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST