পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ জুন ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহ জেলার পাগলা থানার বহুল আলোচিত কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। গত ২০ মে সন্ধ্যা আনুমানিক ৬:৩০টার দিকে কাউছার আলম ৪৫ নতুন চাকরির সন্ধানে নিজ ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে পুলিশের মাধ্যমে নিহতের স্ত্রী নাজমা বেগম জানতে পারেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করেন। পাগলা থানার মামলা নং-১, তারিখ ২ মে ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এবং ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান ও পরিচয় শনাক্ত করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় ২৬ মে ভোর আনুমানিক ৬টায় পাগলা থানার মশাখালী টানপাড়া এলাকা থেকে মোঃ রিটন মিয়া ৫কে গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতে প্রেরণ করলে রিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রিটন জানায়,পূর্বপরিকল্পিতভাবে ও যোগসাজশে কাউছার আলমকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ জামগাছের সঙ্গে বেঁধে আসামিরা পালিয়ে যায়।

মামলার তদন্তভার পরে ডিবিতে ন্যস্ত হয়। এর ধারাবাহিকতায় ১ জুন সন্ধ্যা ৭টায় ঈশ্বরগঞ্জ থানার চেয়ারম্যান বাজার এলাকা থেকে মামলার মূলহোতা মোঃ ফারুক ৩২কে গ্রেফতার করা হয়। ফারুকও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, তার স্ত্রীর বড় বোনের সঙ্গে নিহত কাউছার আলমের অবৈধ সম্পর্ক রয়েছে—এমন ধারণা ও ক্ষোভের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়। মোঃ ফারুক ৩২,পিতা আব্দুস সামাদ ওরফে মকবুল হোসেন, মাতা রিজিয়া খাতুন, সাং দরি চারবাড়ীয়া, থানা পাগলা, জেলা ময়মনসিংহ। বর্তমান ঠিকানা মুলাইদ, ইসমাইল মোড়, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। পেশা পূর্বে গার্মেন্টসে চাকরি। তার বিরুদ্ধে মাদক, চুরি ও হত্যা মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। স্বীকারোক্তিতে সে বিভিন্ন সময় দস্যুতা ও ডাকাতিতে সম্পৃক্ত থাকার কথাও জানায়। মোঃ রিটন মিয়া , পিতা মৃত ইসমাইল ওরফে ইসলাম শেখ, মাতা মেরুনা খাতুন, সাং মশাখালী টানপাড়া, থানা পাগলা, জেলা ময়মনসিংহ। পেশা কৃষিকাজ।

ডিবি ময়মনসিংহ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার 

এলপিজির দাম আবার বৃদ্ধি পেলো

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

জ্বীনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে তোলা হলো মরদেহ, হাসপাতালে ইসিজি!

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে সাবেক পুলিশ সদস্য মাদক সহ আটক

জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

১০

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

১১

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ‘সব ফাঁস করার’ হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

১২

লন্ডনে দেখা মিলল সাবেক মন্ত্রী রেজাউল করিমের, রেস্তোরাঁয় ডাব খাওয়ার সময় ছাত্রদল নেতার তোপের মুখে

১৩

ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের কোনো সুযোগ নেই, সবার সমান অধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

১৪

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ৪ জন গ্রেপ্তার

১৫

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

১৬

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৭

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

১৮

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

১৯

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

২০

Design & Developed by BD IT HOST