নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

মোঃ সিয়াম সিকদারঃ পাবনার বেড়ায় নকল দুধ উৎপাদন ও বিক্রয় রোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নকল দুধ উৎপাদনের অভিযোগে এক নারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকায় এ বেড়া মডেল থানার এসআই সুব্রতর নেতৃত্বে পুলিশের একটি দলের সহায়তায় অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে পেঁচাকোলা এলাকায় অবস্থান নেয় অভিযানকারী দল। পরে উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে বড় আকৃতির ডেগে উৎপাদিত নকল দুধ এবং নকল দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।জব্দ করা মালামালের মধ্যে রয়েছে-পাম ওয়েল, ব্লিচিং পাউডার, জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলার দুধ, ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম।অভিযান চলাকালে নকল দুধ উৎপাদনের মূল হোতা হিসেবে অভিযুক্ত উত্তম ঘোষকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী পলি ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার স্বামীর সঙ্গে নকল দুধ উৎপাদনে নিয়মিত সহযোগিতা করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য, জব্দ করা মালামাল, অভিযুক্তের স্বীকারোক্তি ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পলি ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযুক্ত পলি ঘোষ তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তার অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধা শাশুড়ির বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থদণ্ড প্রদান স্বাপেক্ষে তাকে কারাদণ্ড দেওয়া হয়নি বলে জানিয়েছে প্রশাসন।বেড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নকল ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বিক্রয়ের বিরুদ্ধে ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১০

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১২

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৩

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৪

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৫

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৬

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৭

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৮

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৯

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

২০

Design & Developed by BD IT HOST