রাজশাহী অফিস
১৭ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

 রাজশাহীর পুঠিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে মারধর, অকথ্য ভাষায় গালাগাল, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. মিজানুর রহমান পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার পুঠিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত।জিডি সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে উপজেলার মোল্লাপাড়া বাজারের নূরুননবী রুবিনা হোটেলে যান সাংবাদিক মিজানুর রহমান। এ সময় সেখানে উপস্থিত হয়ে শফিকুল ইসলাম তার ছেলের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি সাংবাদিক মিজানুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে অভিযুক্ত ব্যক্তি আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে জড়ো করেন। একপর্যায়ে অভিযুক্ত ও তার সহযোগীরা সাংবাদিককে মারধর করেন এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৩

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৪

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৫

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৬

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৭

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৮

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৯

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১০

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১১

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১২

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৩

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৪

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৬

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৭

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৮

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST