ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ করা হবে না-পরিকল্পনা প্রতিমন্ত্রী - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
১০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ করা হবে না-পরিকল্পনা প্রতিমন্ত্রী

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং এটি কোনোভাবেই দলীয়করণ করা হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮৬টি পরিবারের নারী প্রধানকে এই কার্ড দেওয়া হয়েছে। কার্ড বিতরণে দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানদের বাছাই করা হয়েছে। কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা পাবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের টাকা নারী প্রধানদের অ্যাকাউন্টে চলে গেছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে স্থানীয় ও কেন্দ্রীয় ভাবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে, যা কোনোভাবেই দলীয়করণ করা হয়নি। সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, সরকার সবার আগে জনগণের কথা ভেবেছে। আর্থিক দিক থেকে যারা সবচেয়ে প্রান্তিক ও দুর্বল, তাদের সবার আগে বিবেচনায় আনা হয়েছে। আগামী বাজেট থেকে এই ফ্যামিলি কার্ডের সুবিধা ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে। কাজেই আপনারা আশ্বস্ত থাকুন, এটি কেবল বিশেষ কয়েকজনের জন্য নয়; সকলের কাছেই এই সুবিধা পর্যায়ক্রমে পৌঁছে যাবে।

জোনায়েদ সাকি রাজনৈতিক প্রসঙ্গে বলেন, একটি পক্ষ একজন উপদেষ্টার বক্তব্যকে বিকৃত করে পুরো নির্বাচন প্রক্রিয়াকে কালিমালিপ্ত করতে চাইছে। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও পুরোনো বন্দোবস্তের রাজনীতির বহিঃপ্রকাশ। বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। জনগণের স্বার্থভিত্তিক কাজ করেই আগামীতে রাজনীতি করতে হবে। জনগণ কেবল এমন রাজনীতিকেই সমর্থন করবে; অপরাজনীতিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পাঠানো হলো ৩০ টন ত্রাণ সহায়তা

যমুনা নদীতে বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড়

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ভরাটের দায়ে বালু জব্দ, নিলামে বিক্রি

বি-৫২ বোমারু বিমান মোতায়েন,ইরানে পরমাণু হামলার আশঙ্কা

ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ করা হবে না-পরিকল্পনা প্রতিমন্ত্রী

এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

সিঙ্গাপুরে ডাকাতি ও হামলা: ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ কিশোর

ট্রাম্পকে দুঃসংবাদ দিলো মার্কিন গোয়েন্দারা

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

১০

এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

১১

ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যু সৌদিআরবে

১২

গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু

১৩

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ

১৪

ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক

১৫

ঈদ ট্রেনযাত্রার টিকেট বিক্রির শেষ দিনে সর্বনিন্ম হিট ওয়েবসাইটে

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

১৭

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

১৮

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৯

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

২০

Design & Developed by BD IT HOST