নিউজ এডিটর
৯ মার্চ ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সরকারের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোথাও সড়ক অপ্রতুল থাকতে পারে, তবে যানজটের জন্য কেবল অটোরিকশা বা সিএনজিকে দায়ী করলেই হবে না। সবকিছু সমন্বিতভাবে ব্যবস্থাপনা করতে পারলে শহরের যানজট অনেকটাই কমিয়ে আনা যাবে। সমন্বিত উদ্যোগ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ময়মনসিংহ শহরের যানজট সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব। হাসপাতালের সামনে নির্ধারিত পার্কিংয়ের বাইরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকায় এবং রাস্তার ওপর দোকান বসার কারণে অনেক জায়গায় সড়ক ব্যবহার সংকুচিত হয়ে পড়ছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং শহরে যানজট বাড়ছে। এসব বিষয় সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তিনি মন্তব্য করেন। জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি বর্তমানে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং যুদ্ধের প্রভাব বিভিন্ন দেশে রয়েছে। তারপরও দেশে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। পর্যায়ক্রমে তা সরবরাহ করা হবে। তবে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া গেছে, পর্যাপ্ত জ্বালানি থাকার পরও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। আবার কেউ কেউ একই গাড়িতে বারবার জ্বালানি নিচ্ছে, যা মজুতের প্রবণতার ইঙ্গিত দেয়। বিষয়টি নজরদারিতে রাখা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন সারা দেশে একটি বড় সামাজিক সমস্যা হয়ে উঠেছে এবং মাদকের পরই এটি ভয়াবহ আকার ধারণ করছে। এ সমস্যা মোকাবিলায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি স্কুল-কলেজে ভিডিও বা অডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা যেতে পারে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড-সহ সরকারের নানা কার্যক্রমের ভিডিও ক্লিপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং জেলা পর্যায়েও তা বাস্তবায়ন করা হবে। মাদক সমস্যা সম্পর্কে তিনি বলেন, মাদকের উৎস ও বিস্তার চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ময়মনসিংহ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এছাড়া সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করণীয়-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর। সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব ও বিজিবির প্রতিনিধি-সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST