নিউজ এডিটর
১০ মার্চ ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান বলেন, আমাদের শিশু শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দুর্যোগ বিষয়ে সচেতন করে তুলতে হবে। কোথাও আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের হয়ে নিজের জীবন রক্ষা করতে হবে, তা তাদের জানানো প্রয়োজন। একইভাবে ভূমিকম্পের সময় কোন জায়গায় আশ্রয় নিতে হবে, কোথায় লুকাতে হবে, কী করা উচিত এবং কী করা উচিত নয় এসব বিষয়ও তাদের শেখাতে হবে। তিনি আরও বলেন, অতিবৃষ্টি, বন্যা কিংবা বর্ষা মৌসুমে কীভাবে সতর্ক থাকতে হবে এবং কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এসব বিষয়ও শিশুদের জানানো জরুরি। কারণ দুর্যোগ মোকাবিলার শিক্ষা আসলে ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত। তাই আমাদের নির্ধারণ করতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কাদের কাছে এবং কীভাবে পৌঁছে দেব, যাতে নতুন প্রজন্ম শুরু থেকেই সচেতন হয়ে গড়ে ওঠে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করণীয় সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সদস্যরা অংশ নিয়ে দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা ও করণীয় বিষয়গুলো প্রদর্শন করেন। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) উম্মে হাবীবা মীরা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, এবং শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

২

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৩

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৪

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৬

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৭

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৮

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৯

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১০

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১১

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১২

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৩

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৪

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৫

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৬

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৭

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৮

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৯

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০

Design & Developed by BD IT HOST