নিউজ এডিটর
৯ জুন ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলা পরীমল ভক্ত(৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) উপজেলার ঝালোডাংগা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযুক্ত পরীমল ভক্ত উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের গিরীশ ভক্তের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরিমলের ছেলে এবং ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে একসাথে পড়াশোনা করে। গত রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে ওই শিশুটি পরিমলের ছেলেকে ডাকতে তাদের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় পরিমল ভক্ত শিশুটিকে ধর্ষণ করে।এই ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পরিমল ভক্তকে আসামি করে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুগের ভিত্তিতে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।অভিযোগের বিষয়ে অভিযুক্তের বড় ভাই দিলীপ ভক্ত জানান, তার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট বের হলে আসল সত্যটা বেরিয়ে আসবে বলে তিনি তার ভাইকে নির্দোষ বলে দাবি করেন।চিতলমারী থানার ওসি (তদন্ত) রেকেয়া খানম জানান, ধর্ষণের বিষয়ে থানায় মামলা দায়ের হলে আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১০

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১১

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১২

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৩

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৪

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৫

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৬

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৭

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৯

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

২০

Design & Developed by BD IT HOST