নিউজ এডিটর
১০ অগাস্ট ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজান খোর ইউনিয়নের বিদ্যালয়ের নির্মাণ করা দোকানঘর দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ ঘটনার প্রতিকার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত করেছেন সীমান্তবর্তী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক -শিক্ষার্থীরা। ৭ নং আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে দখল হওয়া দোকানগুলোর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা দাবি করেন, বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মিত তিনটি পাকা দোকানঘরে রাতের আঁধারে এসে টিন ও শাটারিং লাগিয়ে তা দখল করে নেন ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল হক। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করার পরও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী তাঁর বক্তব্যে দাবি করেন, “বিদ্যালয়ের নামে জমির মালিকানা সম্পর্কিত সব বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। বিদ্যালয়ের আয়ের জন্য আমরাই পাকা ঘরগুলো তুলেছি। কিছুদিন আগে প্রধান শিক্ষক মারা যাওয়ায় ভাড়া দেওয়ার প্রক্রিয়া একটু বিলম্বিত হয়। এই সুযোগে যুবদল নেতা মোজাম্মেল জমির মিথ্যা মালিকানা দাবি করে দোকানঘরগুলো অন্যায়ভাবে দখল করেছেন। ”দখল করা দোকানগুলোতে যুবদল নেতার লাগানো তালা ভেঙে শিক্ষার্থীরা নতুন তালা লাগানোর চেষ্টা করলে একপর্যায়ে ঘটনাস্থলে এসে তাতে বাধা দেন অভিযুক্ত যুবদল নেতা মোজাম্মেল। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭ নং আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “এই জমির প্রকৃত মালিক আমি এবং আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।” এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST