বালিয়াডাঙ্গীতে বেশিদামে সার বিক্রি বিএডিসি সার ডিলারের গুদাম জব্দ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে বেশিদামে সার বিক্রি বিএডিসি সার ডিলারের গুদাম জব্দ

মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁওঃ

প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে বেশি দামে সার বিক্রি করায় বিএডিসি সার ডিলারের গুদামে অবশিষ্ট সার ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে ।
শনিবার দুপুরে লাহিড়ী বাজারে অনুপম বীজ ভান্ডারের স্বত্বাধিকারীরা অনিয়মের মাধ্যমে কৃষকদের মাঝে অতিরিক্ত দামে সার বিক্রি করেন।

জানা গেছে, বিএডিসি সার ডিলার অজিত কুমার রায় অতিরিক্ত দামে টিএসপি,পটাশ ও ডেপ সার বিক্রি করেন। সার বিক্রির সময় উপজেলা কৃষি কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়নের উপ সহকারীদের উপস্থিতিতে বিতরণের নির্দেশনা দিলেও তাদের কে অবগত করেনি ডিলার অজিত কুমার রায়। অতিরিক্ত দামে সার বিক্রি, মূল্য তালিকা, বিক্রয় রশিদ প্রদান করা হয় নি কৃষকদের। পরে কৃষকরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস কে অবগত করলে তিনি সরজমিনে এসে দেখেন অতিরিক্ত দামে সার বিক্রি, মূল্য তালিকা ও বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় বিএডিসি সার ডিলার অজিত কুমার রায়ের গুদাম অবশিষ্ট সার ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন।

চাড়োল ইউনিয়নের কৃষক মফিজুর রহমান বলেন, আমার কাছে টিএসপি সারের বস্তা ১৬০০ টাকা নেন ডিলার অজিত কুমার রায়।অথচ সেটির সরকারী মূল্য ১৩৫০ টাকা।উপস্থিত একাধিক কৃষক জানান, টিএসপি, পটাশ ও ডেপ সারের সরকারি মূল্য ৩৪০০ টাকা হলেও ডিলার অজিত কুমার রায় ৩৭০০ টাকা করে নিয়েছে।আমরা টাকা ফেরত ও তার ডিলারশীপ বাতিল চায়।

এবিষয়ে উপসহকারী আতাউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বেশি দামে স্যার বিক্রির সত্যতা পাওয়া গেছে। কৃষি অফিসার অবগত রয়েছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কৃষি অফিসার তামান্না ফেরদৌস জানান আমি সারের গুদাম পরিদর্শন করেছি সেখানে কিছু অনিয়ম দেখেছি। আমরা বিধিমোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১১

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১২

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৪

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৫

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৭

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৮

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৯

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

২০

Design & Developed by BD IT HOST