নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত সিএনজিতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা পৌরসভায় কুমিল্লা-কসবা রোডে টি আলী মোড় এলাকায় একটি চলন্ত সিএনজিতে আগুন ধরে সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে যাত্রীরা আগ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শীরা বলেন, সিএনজিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে কামাল ইসলাম ও জসিম উদ্দিন নামের স্থানীয় দুই অটোরিকশা চালক দৌড়ে ঘটনাস্থলে ছুটে যান। তারা পানি ঢেলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের দেখে আরও কয়েকজন এগিয়ে আসেন। এরপর তারা গাড়িটিকে ঠেলে সড়কের পাশে পুকুরে ফেলে দেন। পুকুরের পানিতে ডুবে যাওয়ার পর আগুন নিভে যায়। সিএনজির যাত্রী জামাল হোসেন জানান, দুপুরে ১২টার দিকে নয়নপুর বাজার থেকে ৪ জন যাত্রী নিয়ে কসবার দিকে আসতে থাকলে টি আলীর মোড়ে এলে হঠাৎ সিএনজিতে শব্দ হলে আমরা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ি। এ সময় চালক পালিয়ে যায়। পরে দেখতে পাই সিএনজির গ্যাস লিকেজের কারণে সিএনজিতে আগুন লেগে যায়। এবিষয়ে কুটি-চৌমুহনীর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ খালিদ বলেন, সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। সেই সঙ্গে আগুনে পোড়া সিএনজিটি পুকুর থেকে তুলে নিরাপদ জায়গায় রাখি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

২

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৩

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৪

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৫

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৬

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৭

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৮

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১০

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১১

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৩

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৪

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৫

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৬

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৭

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৮

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৯

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST