ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১ ও আহত- ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
১৪ জুন ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১ ও আহত- ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়ায় প্রাইভেটকার ও সিএনজি’র সংঘর্ষে হোসাইন নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় ওই শিশুর মা সহ আরও তিনজন আহত হয়েছে বলেও জানা যায় । নিহত শিশু হোসাইন আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকার রিপন মিয়ার ছেলে।

এ দূর্ঘটনাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাজার নামক এলাকায় ঘটে। আহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলাস্থ ঘাটিয়ারা গ্রামের ফয়সাল মিয়া ও আশুগঞ্জ উপজেলাস্থ তারুয়া গ্রামের জাহিদ মিয়া। তারা উভয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা  নিয়েছেন।
এবিষয়ে আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা অভিমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী সিএনজি’র সংঘর্ষ হয়। এতে সিএনজি’তে মায়ের কোলে থাকা এক শিশু মারা যায়। এছাড়া আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে শিশুটির মরদেহ কিংবা তার আহত মা হাসপাতালে আসেনি।
তিনি আরও জানান, উক্ত ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার ও সিএনজি’টিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST