মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা-এর সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়নগর) গ্রামে চুরির অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার ভোররাতে গ্রামের বাসিন্দা হাকিম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, রাজীব ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন এবং নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির চেষ্টা করেন। এ সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
হাকিম আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রাজীবকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
নিহত রাজীব নবাবগঞ্জ উপজেলা-এর দত্তখণ্ড গ্রামের বাসিন্দা ফুলবরের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হাকিম আলীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, রাজীবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

১০

মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিএস রুনু তালুকদারের শোডাউন

১১

শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

১২

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

১৩

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে 

১৪

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

১৫

ঢাকাসহ ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস

১৬

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপনের নির্দেশ সিটি মেয়রের

১৭

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – গণপিটুনিতে বিল্লাল নামের ১জনের মৃত্যু

১৮

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

১৯

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST