নিউজ এডিটর
৫ জুন ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপারি গাছ থেকে বছরে আয় কোটি টাকা

কুড়িগ্রামে একই পরিবারের চারভাই মিলে সুপারি গাছ লাগিয়ে সিজনে আয় করছেন প্রায় কোটি টাকা। পাশাপাশি সাথী ফসল হিসেবে চুইঝাল, লটকন ও পানপাতা বিক্রি করে বাড়তি আয় হচ্ছে আরও ৮ থেকে ১০ লাখ টাকা। বাগানটি রংপুর বিভাগে সবচেয়ে বড় বাগান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই বাগানে কর্মসংস্থানের পাশাপাশি চারা বিক্রি করেও আশানুরূপ লাভ করছেন তারা। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধণঞ্জয় গ্রাম। প্রায় ৭০ বছর পূর্বে এই গ্রামের মৃত বাব উল্যাহ প্রায় ৩ একর জমিতে প্রথম সুপারি গাছ রোপণ করেন। মাটি সুপারি চাষের উপযোগী হওয়ায় তার পরিবারের ৪ সন্তান ও তাদের ছেলেমেয়েরা মিলে এখন ২০ একর জমিতে প্রায় ৫০ হাজার সুপারি চাষ করছেন। এছাড়াও সুপারির চারা বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। প্রতিবেশীরাও সুপারি গাছ লাগিয়ে দেখছেন লাভের মুখ। শ্রমিক স্বাধীন মিয়া বলেন, এই বাগানে আমরা সারাবছর কাজ করতে পারছি। এতে আমাদের সংসার চলছে। প্রতিদিন ভোরবেলা থেকে আমরা বাগান পরিচর্চা করি। সুপারি বড় হলে সেগুলো কেটে মাটির নীচে পুঁতে রাখি। শ্রমিক শ্রী চঞ্চলা রাণী বলেন, আমি বারোমাস কাজ করি বাগানে। যে টাকা পাই তাই দিয়ে আমার সংসার ভালো চলে। ছেলে-মেয়েদেরকে লেখাপড়া করাইছি, মেয়েদেরকেও বিয়ে দিয়েছি। স্থানীয় আলামিন মিয়া বলেন, চার ভাইয়ের সুপারির বাগান দেখে আমি একটি ছোট বাগান করেছি। সুপারির বাগানে কম খরচ হওয়ায় ভালো লাভ করছি। চারা বিক্রেতা আসাদুল ইসলাম বলেন, আমি এখান থেকে নিয়মিত সুপারি গাছের চারা কিনে বাজারে বিক্রি করি, তাতে আমারও লাভ হয়। এই গাছের সুপারি বড় হওয়ায় চাহিদা বেশি। বাব উল্যাহর ছেলে হানিফুল ইসলাম বলেন, কম খরচে বেশি আয় হওয়ায় আমার বাবা প্রথম সুপারি গাছ লাগান। পরবর্তীতে আমরা সেই বাগান বড় করতে পেরেছি। এখন সুপারির পাশাপাশি আমরা চুইঝাল, লটকন ও পানপাতা রোপণ করেছি। সব মিলে বাগানে প্রায় ৫০ হাজার সুপারির গাছ রয়েছে। বাব উল্যাহর নাতি তৌফিক আহমেদ শাহীন বলেন, চাচা-ভাতিজা মিলে আমরা প্রায় ২০ একর জমিতে সুপারি গাছ লাগিয়েছি। প্রতি সিজনে আমরা ৮০ থেকে ৯০ লাখ টাকার সুপারি বিক্রি করতে পারছি। পাশাপাশি সাথী ফসল হিসেবে চুইঝাল, লটকন ও পানপাতা থেকে আরও ৮ থেকে ১০ লাখ টাকা আয় করতে পারছি। এর মধ্যেমে ৮ থেকে ১০টি পরিবারের কর্মসংস্থান হয়েছে। এর ফলে তাদের সাথে আমরাও মোটামুটি ভালোভাবে চলতে পারছি। এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরীন জানান, রংপুর অঞ্চলে সবচেয়ে বেশি সুপারি চাষ হয় কুড়িগ্রাম জেলায়। এবার ১৫২০ হেক্টর জমির সুপারি গাছে ফলন হয়েছে ১৪ হাজার ৩৯৫ মেট্রিন টন। অল্প পরিশ্রমে কম সময়ে সুপারি থেকে লাভবান হওয়ায় লোকজন সুপারি চাষে ঝুঁকছে। আমরা কৃষকদের সুপারি বাগানে নানাবিধ ফলসহ চুইঝাল ও লটকন লাগাতে পরামর্শ প্রদান করছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST