অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জুন ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রাম:

চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখায় যুক্ত হল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ১৮০ চ্যানেলের বায়োমেট্রিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন থ্রি তেসলা এমআরআই।
বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মেশিনটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জটিল ও নতুন ধরনের রোগ-ব্যাধির প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। এসব রোগের যথাযথ চিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি এখন রোগ নির্ণয়কে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলেছে।
তিনি বলেন, “রোগ দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসকরাও রোগীর জন্য কার্যকর চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণে উপকৃত হবেন। মেয়র আরও বলেন, “চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এ নগরীর মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি। পপুলার ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামবাসীর জন্য সর্বাধুনিক এমআরআই প্রযুক্তি সংযোজন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ উদ্যোগের জন্য আমি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান সিআইপি বলেন, নতুন এই থ্রি তেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটে ব্রেইন ও স্পাইনের এমআরআই সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় অনেক কম সময়ে সম্পন্ন করা যাবে। তিনি বলেন, চট্টগ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের আরও আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজন করা হবে।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিনগর শাখার ডিজিএম মো. শাহী মাহমুদ, চট্টগ্রাম শাখার সহকারী ব্যবস্থাপক সুজন কান্তি দে, উজ্জ্বল বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. বেলাল হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কনসালটেন্ট ও কর্মচারীরা। অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অত্যাধুনিক এমআরআই মেশিনের কার্যক্রম উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১০

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

১১

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১২

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১৩

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১৪

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৫

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৬

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৭

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৯

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

২০

Design & Developed by BD IT HOST