মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

অনলাইন ডেস্কঃ

প্রায় ৩৫ বছর আগের অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়ে চার ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন, বছিরুন্নেছা।

আদালতের অতিরিক্ত পিপি হাদীউজ্জামান শেখ হাদী জানান, ১৯৯০ সালের ১৮ জুলাই শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের আমির হোসেন মণ্ডলের ছেলে হিমুর সঙ্গে পাশের কাশীনাথপুর গ্রামের দেলবর খন্দকারের ছেলে আরমানের মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে দেলবর খন্দকার তার ছেলে আরমানকে অপহরণ করা হয়েছে অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় আমির হোসেন মণ্ডল, তার ভাই ইমাম মণ্ডল, ছেলে বাবু মণ্ডল, হিমু মণ্ডলকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।পরে সাজা ভোগ শেষে তারা আরমানকে খুঁজতে থাকেন। ২০০৯ সালে গোপন সূত্রে জানতে পারেন, আরমান পাবনার চাটমোহরে এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। বিষয়টি র‌্যাবকে জানানো হলে র‌্যাব সদস্যরা গিয়ে তাকে আটক করেন।

এ ঘটনায় মিথ্যা অপহরণ মামলা করায় কারাভোগকারী বাবু মণ্ডল বাদী হয়ে মামলার বাদী ও সাক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।তবে মামলা চলাকালীন বাদী ও ভিকটিম মারা যান।

পরবর্তীতে আদালত মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হওয়ায় চার সাক্ষীকে ১০ বছর করে কারাদণ্ড দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST