
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ বাজার রেল স্টেশনে টিকিট কালোবাজারি ও বিভিন্ন অনিয়ম বন্ধের লক্ষে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মনজুরুল কবির মন্জু, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুন আর,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নুরে আলম তালুকদার রুনু, মেলান্দহ রেল স্টেশনের মাস্টারসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, রেল স্টেশনে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের দুর্নীতি ও কালোবাজারি চিরতরে বন্ধ করতে বর্তমান প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উদ্যোগের ফলে স্টেশনে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যাত্রীরা দালাল বা কালোবাজারিদের হয়রানি থেকে রক্ষা পাবেন।
স্থানীয় যাত্রীরা এই যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট চালুর মাধ্যমে মেলান্দহ রেল স্টেশনে সেবার মান অনেক বাড়বে এবং অপরাধমূলক কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST