নিউজ এডিটর
৩ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ (জামালপুর):জামালপুরের মেলান্দহ উপজেলায় মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নয়ানগর ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য বেলাল উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।অভিযুক্ত বেলাল উদ্দিন নয়ানগর ইউনিয়নের পূর্ব মালঞ্চ এলাকার বাসিন্দা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য।লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ছুম্মা নামের ওই নারী সরকারি মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হন। নিয়ম অনুযায়ী ভাতার টাকা উপকারভোগীর নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যাওয়ার কথা থাকলেও, ছুম্মার অভিযোগ—তার ভাতার টাকা ইউপি সদস্য বেলাল উদ্দিনের স্ত্রীর মোবাইল নম্বরে চলে যাচ্ছে।ভুক্তভোগী ছুম্মা সংবাদমাধ্যমকে বলেন, “কার্ড আমার নামে হলেও মেম্বার সাহেব কৌশলে সেখানে তার স্ত্রীর মোবাইল নম্বর দিয়ে রেখেছেন। ফলে ভাতার টাকা আমি পাচ্ছি না। এখন টাকা ফেরত চাইলে তিনি বিভিন্নটালবাহানা করছেন।”তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, “শুরুতে কারিগরি কারণে আমার নম্বরে টাকা আসত এবং আমি তা তুলে ছুম্মাকে দিয়ে দিতাম। পরবর্তীতে নম্বর পরিবর্তনের আবেদন করে তার নিজস্ব নম্বর যুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে টাকা তার কাছেই যাবে।”এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি ভাতার টাকা নয়ছয় করার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৩

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৪

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৫

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৬

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৭

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৮

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৯

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১০

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১১

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১২

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৩

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৪

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৫

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৬

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৭

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৮

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST