
রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী জেলা বিএনপির সভাপতি পদে ক্লিন ইমেজ, পরীক্ষিত ও রাজপথের লড়াকু নেতা আবু বকর সিদ্দিককে দেখতে চান জেলার সর্বস্তরের তৃণমূলের নেতাকর্মীরা। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে এই দায়িত্ব দেওয়া হলে রাজশাহী জেলা বিএনপি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও গতিশীল কমিটিতে রূপ নেবে।
আবু বকর সিদ্দিক বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজশাহী জেলা বিএনপির ১ নম্বর সদস্য এবং পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পুঠিয়া উপজেলা বিএনপির সফল সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে তিলে তিলে গড়ে ওঠা এই তুখোড় ছাত্রনেতা ছাত্রজীবন থেকেই রাজপথে সক্রিয় ছিলেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতিসহ দীর্ঘ ৫টি কমিটিতে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সভাপতিসহ ছাত্ররাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারানির্যাতনের শিকার হয়েছেন, তবুও কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। হামলা-মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে দলের দুর্দিনে তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্রজীবন থেকে তিলে তিলে নিজেকে গড়ে তোলা এই পরিশ্রমি ও পরীক্ষিত নেতাকে রাজশাহী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব প্রদান করা হলে তা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং রাজশাহী জেলা বিএনপি একটি ‘রোল মডেলে’ পরিণত হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST